Home  /  News

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (BADAS) ও OIC-COMSTECH-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (BADAS)-এর সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ (CGHR) এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (OIC)-এর কমিটি অন সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল কো-অপারেশন (COMSTECH)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MoU) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা ডায়াবেটিস ও অন্যান্য অসংক্রামক রোগ (NCDs) প্রতিরোধ, গবেষণা, সক্ষমতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ ও OIC সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন COMSTECH-এর- কো-অর্ডিনেটর জেনারেল অধাপক ড. এম ইকবাল চৗধুরী এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

এই MoU বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও COMSTECH যৌথভাবে বৈজ্ঞানিক জ্ঞান, প্রযুক্তি ও জনস্বাস্থ্য অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর মডেল তৈরি করবে, যা OIC সদস্য দেশগুলোর জন্য একটি অনুসরণযোগ্য উদ্যোগ হিসেবে কাজ করতে পারে।

উল্লেখ্য, এই আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে আগামী ৬ আগস্ট ২০২৬ তারিখে ঢাকায় "Dissemination of the Faith Based Diabetes Prevention Program in Bangladesh and Dhaka Declaration" শীর্ষক একটি আন্তর্জাতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, সরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এই আয়োজনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে বাংলাদেশে গৃহীত সফল উদ্যোগগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (BADAS) ও OIC-COMSTECH-এর এই অংশীদারিত্ব বৈশ্বিক জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।