শোক সংবাদ: বাডাসের ন্যায়পাল মেজর জেনারেল (অব.) অধ্যাপক এ আর খান ইন্তেকাল করেছেন
প্রখ্যাত চিকিৎসক, বারডেম জেনারেল হাসপাতালের প্রথম মহাপরিচালক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)-এর আজীবন সদস্য ও বাডাস ন্যাশনাল কাউন্সিলের সাবেক সহ-সভাপতি এবং বাডাসের ন্যায়পাল মেজর জেনারেল (অব.) অধ্যাপক এ আর খান ০৫ আগস্ট ২০২৬ তারিখ বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই বেদনাদায়ক মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এই গভীর বেদনার মুহূর্তে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ক্ষমতা প্রদানের জন্য আমরা মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের রহমত কামনা করছি।


